খবর লাইভ : চতুর্থ দফা ভোটের দিন ফের উত্তপ্ত সন্দেশখালি। পোস্টার লাগানোকে কেন্দ্র করে সোমবার অশান্তির সূত্রপাত সন্দেশখালির বেড়মজুর এলাকায়। জানা গেছে, সন্দেশখালির বাগদিপাড়া মোড় সংলগ্ন এলাকায় সোমবার দুপুরে এলাকার কয়েকজন বিজেপি কর্মী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন। অভিযোগ, বেশ কিছু স্থানীয় মানুষজন সেই পোস্টার লাগাতে বাধা দেয়। স্থানীয়রা তৃণমূল কর্মী বলে অভিযোগ। তখনই বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয় দুই বিজেপি কর্মী। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে সন্দেশখালি থানার পুলিশ। এরপর সন্ধেয় রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন মহিলারা। শেখ শাহজাহানের ভাইকে কেন গ্রেপ্তার করা হয়নি, এনিয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগও উঠেছে।
পরপর ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি। তৃণমূল কর্মীকে বাড়ি থেকে টেনে এনে বেধড়ক মারধর করেন গ্রামের মহিলারা। সেই ঘটনায় এক বিজেপি কর্মী গ্রেফতার হন। তারপর থানা ঘেরাও করেছিলেন গ্রামের মহিলাদের একাংশ। সোমবার ভোট শেষের পর বিকেলে সেই গ্রেফতারির প্রতিবাদেই পথে নামেন সন্দেশখালির মহিলারা। এদিন দুপুর থেকে সন্দেশখালির পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল। বিকেলের পরই ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…