সন্দেশখালিতে শাহজাহানের ২৬০ কোটি টাকার সম্পত্তির হদিশ, আদালতে দাবি ইডির

খবর লাইভ : সন্দেশখালির ভিডিয়ো নিয়ে শোরগোলের মধ্যেই আদালতে ইডির পেশ করা তথ্যে বিপদ আরও বাড়ল শেখ শাহজাহানের। সোমবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে জমি দখলের মামলার শুনানিতে ইডির আইনজীবী দাবি করেন, তদন্তকারীরা এখনও পর্যন্ত ২৬০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন যার পুরোটাই দুর্নীতির মাধ্যমে করেছে শেখ শাহজাহান।

সোমবার এই মামলায় শাহজাহান, আলমগীর, দিদার বক্স মোল্লা ও শিবু হাজরাকে আদালতে হাজির করানো হয়। শাহজাহান ও আলমগীরের আইনজীবী জামিনের আবেদন করেন। দু’জনেরই জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। এদিন আদালতে ইডির আইনজীবী আদালতকে জানান, জমি, ভেড়ি দখল করে ও অন্যান্য উপায়ে দুর্নীতি করে শাহজাহানের ২৬০ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে ইডি। তবে এই সম্পত্তির পরিমান আরও বাড়তে পারে।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মহিলা-সহ তিন মাওবাদীর মৃত্যু

এদিন শাহজাহানের ভাই আলমগীর মোল্লা জামিনের আবেদন করে জানান, স্ত্রী গর্ভবতী, তাই তাকে জামিন দেওয়া হোক। তার আইনজীবী আদালতকে বলেন, ইতিমধ্যে আলমগীরের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। ফলে তাঁর স্ত্রী অর্থকষ্টে ভুগছেন। তাছাড়া তাঁকে দেখভাল করারও কেউ নেই। জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, জামিন পেলে আলমগীর তথ্যপ্রমাণ নষ্ট করবেন। তাছাড়া তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেনি ইডি। তাঁর স্ত্রীকে দেখভাল করার জন্য বাড়িতে অনেক লোক রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago