বাড়ছে গরম, অস্বস্তির মাঝেও বর্ষা এগিয়ে আসার সম্ভাবনা!

খবর লাইভ : বৃষ্টির দুর্যোগ কাটিয়ে ফের অস্বস্তিকর গরমে কাবু দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী দু-তিন দিনের মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত উর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা। আর্দ্রতা জনিত অস্বস্তির কারণে ঘর্মাক্ত হতে হবে বাঙালিকে। উইকেন্ডে উপকূলে বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। এসবের মাঝেই বর্ষা এগিয়ে আসার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস!

আরও পড়ুনঃ ফের উত্তপ্ত সন্দেশখালি, রাস্তায় বসে বিক্ষোভ মহিলাদের 

মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোথাও সেরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। তাপপ্রবাহ না হলেও গরম পারবে। উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। শহর কলকাতায় কলকাতায় আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা ধাপে-ধাপে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। হাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের সর্বশেষ উপগ্রহ চিত্র বর্ষার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। মনে করা হচ্ছে বর্ষা কিছুটা এগিয়ে আসবে। সাধারণ নিয়মে জুন মাসের প্রথম সপ্তাহে ভারতে প্রবেশ করে বর্ষা। এবার চলতি মাসের ১৯ তারিখে মৌসুমী বায়ু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করার সম্ভাবনা বাড়ছে। কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে ২৬ মে’র মধ্যে। তার পরবর্তী দু সপ্তাহের মধ্যে তা দেশের পূর্বাঞ্চলের রাজ্যে প্রবেশ করতে চলেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago