খবর লাইভ : দেশ জুড়ে লোকসভা ভোট চলছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী সংঘর্ষ তুমুল আকার নিল। ছত্তিশগড়ের পরে এ বার মহারাষ্ট্র। সোমবার মহারাষ্ট্রের গঢ়চিরৌলি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মহিলা-সহ তিন মাওবাদীর মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র পুলিশের দাবি, নিহতেরা নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন গেরিলা আর্মি-র সহযোগী পেরিমিলি দলমের সক্রিয় সদস্য।গঢ়চিরৌলির পুলিশ সুপার নীলোৎপল সোমবার জানান। তিনি বলেন, গত মার্চ থেকে নকশাল বাহিনী তাদের সাংগঠনিক জোর বাড়াতে ‘ট্যাকটিক্যাল কাউন্টার অফেন্সিভ ক্যাম্পেন’ (টিসিওসি) শুরু করেছে। আমরাও তার জবাবে নকশাল উপদ্রুত এলাকাগুলিতে ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে যাচ্ছি।
আরও পড়ুনঃ সন্দেশখালি কাণ্ডে গঙ্গাধরের মামলার শুনানি হবে হাই কোর্টে
পুলিশ সুপার বলেছেন,ঘন জঙ্গলে অনুসন্ধান চালালোর সময় আমাদের জওয়ানদের নিশানা করে নকশালপন্থীরা গুলি চালাতে শুরু করে। আমরাও পাল্টা জবাব দিই। গুলিযুদ্ধ শেষ হওয়ার পরে নিহত তিন জনের দেহ উদ্ধার করা হয়। সেই সঙ্গে একটি একে-৪৭, একটি ইনসাস রাইফেল, একটি কার্বাইন এবং কার্তুজ উদ্ধার হয়। সেই সঙ্গে মিলেছে নকশালপন্থীদের অনেক প্রচার পুস্তিকাও। প্রসঙ্গত, ২০১৪ সালেও লোকসভা নির্বাচনের সময় পুলিশের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল মাওবাদীরা। সে বছরের মে মাসে হামলা চালিয়ে সাত জন সি-৬০ কমান্ডোকে তারা খুন করেছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…