খবর লাইভ : সন্দেশখালির ভিডিয়ো নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালির স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। অভিযোগ, তাঁর ছবি ব্যবহার করে ‘ভুয়ো’ ভিডিয়ো তৈরি করা হয়েছে। তার পর তা ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজমাধ্যমে। এর বিরুদ্ধে হাই কোর্টে মামলার অনুমতি চেয়েছিলেন গঙ্গাধর।
বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিয়ো সংক্রান্ত বিষয়টিও সন্দেশখালি মামলায় যুক্ত হতে পারে। গঙ্গাধরের মামলার শুনানি চলাকালীন কলকাতা হাই কোর্টে তেমনটাই জানাল রাজ্য। তবে গঙ্গাধরের আইনজীবীর দাবি, কলকাতা হাই কোর্টে তাঁর মক্কেলের আবেদনের ভিত্তিতে করা মামলার শুনানিতে কোনও আইনি বাধা নেই। মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ।
একই সঙ্গে, এখনই গঙ্গাধরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেও মৌখিক রক্ষাকবচ দিল আদালত।
আরও পড়ুনঃ ওয়েব কাস্টিং দেখে ইলামবাজারে প্রিসাইডিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন
বিচারপতি সেনগুপ্ত জানিয়েছেন, হাই কোর্টে আপাতত গঙ্গাধরের আবেদনের ভিত্তিতে করা মামলার শুনানি হবে। মঙ্গলবার এই মামলার শুনানি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…