খবর লাইভ : ধুলো ঝড়ে ঢাকলো মুম্বই। সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ হঠাৎই আকাশ কালো হয়ে যায়। জোড়ালো ঝড় ওঠে মুম্বইয়ে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধুলো ঝড়। সেই ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে পড়ে একটি বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড। আশঙ্কা করা হচ্ছে, ভেঙে পড়া সেই বিলবোর্ডের নীচে চাপা পড়েছেন অনেকেই। যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রোল পাম্পের উপর। এই ঘটনায় ইতিমধ্যেই সাত জন জখম হয়েছেন।
আরও পড়ুনঃ সন্দেশখালি কাণ্ডে গঙ্গাধরের মামলার শুনানি হবে হাই কোর্টে
তবে আশঙ্কা বিলবোর্ডের নীচে ওই পেট্রোল পাম্প এবং আশপাশের এলাকায় থাকা অনেকেই চাপা পড়ে থাকতে পারেন।সোমবার বিকেলে এই ঝড় ওঠার কিছু ক্ষণ আগেই মহারাষ্ট্রের আবহাওয়া দফতর সতর্কবার্তা জারি করে সতর্ক করা হয়েছিল মুম্বই, পালঘর এবং থানের বাসিন্দাদের। তার পরেই কয়েক মিনিটের ওই ঝড়ে মুম্বই পুরোপুরি ধুলোয় ঢেকে যায়। গোটা শহরটাই ধূসর রঙ ধারণ করে। একটা সময়ে দৃশ্যমানতা গিয়ে পৌঁছয় প্রায় শূন্যতে। ফলে থমকে যায় শহরের সমস্ত যান চলাচল। ঝড়ে মুম্বই শহরের বহু গাছ, বিদ্যুতের খুঁটিও উপড়ে যায়। এর মধ্যেই ঝড়ের প্রাবল্যে ঘাটকোপড়ের ওই বিলবোর্ডটিও ভেঙে পড়ে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, পেট্রোলপাম্পের ছাদ দুমড়ে গিয়েছে বিলবোর্ডের ভারে। তার নীচে চাপা পড়েছে কিছু গাড়িও। আপাতত ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…