খবর লাইভ : প্লে-অফের ম্যাচে উঠেও বিপাকে কলকাতা নাইট রাইডার্স। জরিমানা করা হলো কেকেআরের ক্রিকেটার রমনদীপ সিংকে। রমনদীপের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই নিয়ে ম্যাচ রেফারি জানিয়েছেন, আইপিএলের শৃঙ্ঘলাবিধির ২.২০ নম্বর ধারা ভেঙেছেন রমনদীপ। লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন তিনি। সে ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।
আইপিএলের নিয়ম অনুযায়ী, ক্রিকেটীয় কাজের বাইরে কোনও আচরণের জন্য এই শাস্তি দেওয়া হয়। অর্থাৎ কোনও ক্রিকেটার যদি ইচ্ছাকৃত ভাবে উইকেটে লাথি মারেন বা আঘাত করেন, বা বিজ্ঞাপনী বোর্ড, বাউন্ডারির দড়ি, সাজঘরের দরজা, আয়না, জানলা বা অন্য কোনও জিনিসে ইচ্ছাকৃত ভাবে আঘাত করেন তখন সেই শাস্তি দেওয়া হয়। তবে ঠিক কোন কাজের জন্য রমনদীপকে শাস্তি দেওয়া হয়েছে তার কোনও উল্লেখ নেই।
আরও পড়ুনঃ ব্যাটিং-এ নিজের নতুন স্টাইল নিয়ে মুখ খুললেন বিরাট, কী বললেন তিনি?
গতকাল আইপিএল-এর প্লে-অফে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে শেষ চারে পৌঁছে যায় শ্রেয়স আইয়রের দল। কেকেআরের হয়ে ব্যাট হাতে ৪২ রান করেন ভেঙ্কটেশ আইয়র । বল হাতে ২টি করে উইকেট হর্ষিত রানা, বরুণ চক্রবর্তি এবং আন্দ্রে রাসেল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…