খবর লাইভ : সময়টা সত্যি খারাপ যাচ্ছে ‘বাজিগর’ গার্লের। স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে সমস্যা থেকে শুরু করে আইনি ঝামেলায় বিপর্যস্ত বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। দিন কয়েক আগেই নায়িকা ও তাঁর স্বামীর ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি । এবার পশু নির্যাতনের অভিযোগ উঠল শিল্পার বিরুদ্ধে!
আরও পড়ুনঃ প্লে-অফে পৌঁছেও বিপাকে কেকেআর, কিন্তু কেন?
সিনেমার ক্যারিয়ার এই মুহূর্তে তলানিতে। রিয়ালিটি শো-এর বিচারকের আসনেও যেটুকু সম্মান করিয়েছিলেন, প্রিভেনশন অফ মনিটরি লন্ডারিং অ্যাক্ট ২০০২-এর অধীনে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ায় সেটাও মাটিতে মিশে গেছে। এবার জুড়লো নয়া ঝামেলা। সম্প্রতি মা, দুই ছেলে মেয়ে ও বোন শমিতা শেট্টিকে নিয়ে বৈষ্ণোদেবীর দর্শনে যান শিল্পা। তাঁর পরনে ছিল গোলাপি চুড়িদার মাথায় ‘জয় মাতা দি’ লেখা ওড়না। এমনিতে নায়িকা যথেষ্ট ফিট এবং রীতিমতো জিম করে নিজেকে সুস্থ রাখার কথা বিভিন্ন সাক্ষাৎকারেই জানিয়েছিলেন। কিন্তু তীর্থ ভ্রমণে গিয়ে যে ছবি ধরা পরল তাতে নেট দুনিয়ার বাসিন্দারা হতবাক। প্রায় ১৬ কিলোমিটার চড়াই রাস্তা পায়ে হেঁটে নয়, বরং ঘোড়ার পিঠে চেপেই মন্দিরে ওঠেন ‘ধড়কন’ গার্ল। এই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার অভিনেত্রী। কেউ লিখেছেন ‘এত ফিট হযে লাভটা কী হল যে, এক জন অবলা জন্তুর পিঠে চেপে উঠতে হচ্ছে’? কেউ বলেছেন, ‘এ তো সরাসরি পশু নিগ্রহের ঘটনা।’ কেউ আবার বলেছেন, ‘এত কিছু না করে কপ্টারেই চেপে যেতে পারতেন।’ শিল্পা এর কোনও জবাব না দিলেও বড়সড়ো ঝামেলায় যে পড়েছেন, তা স্বীকার করে নিচ্ছে ঘনিষ্ঠ মহল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…