প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনে জোর তৎপরতা, যান চলাচল নিয়ন্ত্রণ

খবর লাইভ : আজ, রাতে দুদিনের রাজ্যে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনে জোর তৎপরতা তুঙ্গে উঠেছে। পুলিশ কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে একটি নির্দেশিকাও জারি করেছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল।

রাত ১০টা পর্যন্ত উল্টোডাঙা ফ্লাইওভার, ইএম বাইপাস, মা ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, জেনসন অ্যান্ড নিকলসন আইল্যান্ড, রেড রোড, আর আর অ্যাভিনিউ এবং রাজভবনের দক্ষিণ গেটের কাছে থাকা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে। পাশাপাশি ওই এলাকাগুলিতে সমস্ত রকম পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে প্রয়োজনে সম্পূর্ণ বন্ধও রাখা হতে পারে।

আরও পড়ুনঃ শেষ প্রচারে কীর্তির পাশে অভিষেক,কে হাসবে শেষ হাসি?

আগামিকাল, রবিবার, ১২ মে সকাল পৌনে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজভবনের দক্ষিণ গেট, আর আর অ্যাভিনিউ, রেড রোড, জেনসন ও নিকলসন রোড, খিদিরপুর রোড, ১১ নম্বর ফারলং গেট ও দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। আজ, শনিবার সকাল ৬টা থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত রাজভবনের চারিদিকে সমস্ত রকমের পণ্যবাহী গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago