হাওয়ায় উড়ছে ৫০০ টাকার নোট! ভোটের আগেই অন্ধ্র প্রদেশে উদ্ধার কোটি কোটি টাকা

খবর লাইভ : এ যেন ঠিক গল্পের মতো। রাত-বিরেতে রাস্তায় উড়তে দেখা গেল ৫০০ টাকার অজস্র নোট। আর তা দেখতে পেয়েই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে টাকা কুড়োনোর ধুম পথচলতি মানুষের। সেই ভিড় সামলাতে পুলিশেরও মাথা খারাপ হওয়ার জোগাড়। লোকসভার চতুর্থ দফা ভোটের আগেই অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। কিন্তু কোথা থেকে এল এত টাকা? তা জানলে অবাক হবেন।

পুলিশ সূত্রে খবর, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি দুর্ঘটনাগ্রস্ত টেম্পো গাড়ির ডালা খুলতেই রহস্যের সমাধান হয়। দেখা যায়, সেই গাড়িতেই থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল। সেই গাড়িতে তল্লাশি চালাতেই কমপক্ষে নগদ ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, পূর্ব গোদাবরী জেলার একটি সড়ক দুর্ঘটনার জেরেই কোটি কোটি টাকার হদিশ পায় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি টেম্পো গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টেম্পোটি। আর তারপরই টেম্পো থেকে হাওয়ায় উড়তে থাকে টাকা। এদিকে দূর্ঘটনার পর পথচলতি লোকজন গাড়ির চালককে উদ্ধার করতে এসেই বিষয়টি জানতে পারেন। তারপর খবর দেওয়া হয় পুলিশে।

জানা গিয়েছে, ওই গাড়ি থেকে মোট ৭ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। গাড়িটি বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছিল। তবে এই টাকা কার এবং কার কাছে পাঠানো হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে লোকসভা নির্বাচনের সময় এত বড় অঙ্কের নগদ বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় অন্ধ্র প্রদেশে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্ধ্র প্রদেশের ২৫টি লোকসভা আসনে আগামিকাল ভোটগ্রহণ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago