খবর লাইভ : “সায়ন্তিকা অ্যাকোয়াটিকা, ইকোপার্ক নাকি নিকোপার্ক সেটা আমি ১ জুন ভোটের দিন তোমাদের বুঝিয়ে দেব। আমি মদন মিত্র, এলাকার সমস্ত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছি, তাজা হয়ে তৈরি থাকুন।” প্রচারে নেমে ফের নিজের মেজাজে তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র! বেশ কয়েক মাস অসুস্থতার জন্য রাজনীতির মূলস্রোত থেকে নিজেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন মদন, কিন্তু বরানগর বিধানসভা উপনির্বাচনের আগে ভোটের ময়দানে চেনা ছন্দে কামারহাটির বিধায়ক! বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায়কে “অ্যাকোয়াটিকা” বলা প্রসঙ্গে বিরোধীদের প্রকাশ্য মঞ্চ থেকে হুঙ্কার দিলেন মদন মিত্র। সায়ন্তিকাকে অ্যাকোয়াটিকা বলে কটাক্ষ করেছিলেন বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। আর নাম না করে সেই কটাক্ষের জবাবে প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মদন মিত্রের কথায়, “একটা ছোট্ট ফুটফুটে মেয়ে তার নাম সায়ন্তিকা। তাকে বলছে সায়ন্তিকা না ও তো অ্যাকোয়াটিকা। সায়ন্তিকা অ্যাকোয়াটিকা, ইকোপার্ক না নিকোপার্ক ওটা আমি ১ জুন তোমাদের বুঝিয়ে দেব। আমি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছি, তাজা হয়ে তৈরি থাকুন। ভোটের দিন ভোর ৬টার সময় নির্দেশ পেয়ে যাবেন। কী করতে হবে ভোটের দিন। কীভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য। পৃথিবীতে কারোও ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানা ছেটে দেয় পশ্চিমবঙ্গে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…