শেষ প্রচারে কীর্তির পাশে অভিষেক,কে হাসবে শেষ হাসি?

খবর লাইভ : বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সমর্থনে প্রচারের শেষদিন রোড শো করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বর্ধমানের হাটগোবিন্দপুরে কীর্তি আজাদকে পাশে নিয়ে জনপ্লাবনের মধ্যে দিয়েই এগোলেন অভিষেক। রামনগর ফুটবল মাঠ থেকে হাটগোবিন্দপুর কর্মতীর্থ পর্যন্ত রোড শো করেন তিনি। গোটা রাস্তা গ্রামীণ বর্ধমানের মাঠ-ঘাট পেরিয়ে সাধারণ মানুষকে ছুটে আসতে দেখা যায় রোড শোতে যোগ দিতে। হুড খোলা ট্যাবলো থেকে উৎসাহী সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন অভিষেক।

একটানা রেকর্ড তাপপ্রবাহের পরে বৃষ্টি ফলে সবুজে সবুজ বর্ধমান। শনিবার রোড শো চলাকালীন বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কায় ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। কিন্ত সব আশঙ্কা উড়িয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের শেষ প্রচারে ঝড় তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ির ছাদে উঠে সাধারণ মহিলারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের আশীর্বাদ চেয়ে নেন অভিষেক। উৎসাহী জনতার উদ্দেশে গোলাপের পাঁপড়ি উড়িয়ে অভিনন্দন জানান অভিষেক। উদ্বেল হয়ে ওঠে জনতা। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

উত্তর থেকে দক্ষিণ- বাংলাজুড়ে জনসভার পাশাপাশি দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন অভিষেক। প্রতিটি রোড-শোতেই জনসুনামি। চতুর্থ দফা নির্বাচনের আগে শনিবার শেষ প্রচার। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোতেও তার ব্যতিক্রম হয়নি

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago