খবর লাইভ : শুক্রবার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে। আর শনিবার থেকেই এক মুহুর্ত সময় নষ্ট না করে লোকসভা ভোটের প্রচারে নামছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করে। মূলত কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে কোণঠাসা করে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলছিল বিরোধীরা, এদিন সর্বোচ্চ আদালতের নির্দেশে সেই বিজেপিকে একপ্রকার চাপে ফেলে দিল আপ। […]

