জামিন মিলতেই চেনা মেজাজে! আজ দিল্লিতে একাধিক কর্মসূচি অরবিন্দ কেজরিওয়ালের

খবর লাইভ : শুক্রবার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে। আর শনিবার থেকেই এক মুহুর্ত সময় নষ্ট না করে লোকসভা ভোটের প্রচারে নামছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করে। মূলত কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে কোণঠাসা করে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলছিল বিরোধীরা, এদিন সর্বোচ্চ আদালতের নির্দেশে সেই বিজেপিকে একপ্রকার চাপে ফেলে দিল আপ।

আরও পড়ুনঃ জামিন অধরা অনুব্রতর, শীর্ষ আদালতে ১০ সপ্তাহের জন্য শুনানি স্থগিত
৫০ দিন জেলে ছিলেন কেজরী। শুক্রবার তিহার জেল থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দেন দিল্লির মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমি বলেছিলাম তাড়াতাড়ি আসব, এসে গিয়েছি। শনিবার সকাল ১১টায় কনট প্লেসে হনুমানজির আশীর্বাদ নিতে যাওয়ার কথা রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর। অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমি চাইব সকলে আসুন, সকলে হনুমানজির আশীর্বাদ নিন। এরপর বেলা ১টায় পার্টি অফিস যাবেন আপ সুপ্রিমো। সেখানে সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে তাঁর।

এরপর শনিবারই দক্ষিণ দিল্লিতে একটি রোড শো-তেও অংশ নেবেন কেজরিওয়াল। তিনি বলেন, ৪ হাজার বছরের পুরনো দেশ। মহান দেশ ভারত। কিন্তু যখনই এই দেশে কেউ একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেছে, মানুষ তাদের কখনও রেয়াত করেনি। আজ দেশ সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কেজরি আরও বলেন, আমি শরীর, মন, সব দিক দিয়ে তার বিরুদ্ধে লড়ছি। তবে ১৪০ কোটি মানুষকে মিলে এই নৈরাজ্যকে হারাতে হবে। আমি মানুষের কাছে আবেদন করব, আমাদের সকলকে মিলে এই দেশকে বাঁচাতে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago