খবর লাইভ : ছত্তিশগড়ে এবার নিহত ১২ জন মাওবাদী। শুক্রবার দুপুর থেকেই বিজাপুর জেলার গঙ্গালুরে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়েছিল। এদিন সন্ধ্যায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই জানান, গঙ্গালুরে ১২ জন মাওবাদীর মৃতদেহ পাওয়া গিয়েছে। শুক্রবার বিজাপুরে মাওবাদী দমন অভিযানে সাফল্যের জন্য পুলিশ এবং আধাসামরিক বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সাই। পরিসংখ্যান বলছে, এই নিয়ে চলতি বছরে ১০০-এরও বেশি মাওবাদীর মৃত্যু হল দেশে।
আরও পড়ুনঃ বেনজির, কিশোরী বাগদত্তার মাথা কেটে খুন করল হবু স্বামী!
এর আগেও ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। বাস্তারে সেই অভিযানে ২৯ জন মাওবাদী মারা গিয়েছিল। এবার আপাতত ১২ মাওবাদীর মৃত্যুর খবর মিলেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…