বোতলের আঘাতে আহত জোকোভিচ

খবর লাইভ : শুক্রবার ইতালিয়ান ওপেনে ম্যাচ জয়ের পর সমর্থকদের অটোগ্রাফ দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন নোভাক জোকোভিচ। আকস্মিকভাবে উড়ে আসা বোতলের আঘাতে আহত হয়েছেন সার্বিয়ান এ টেনিস তারকা। শুরুতে আঘাত গুরুতর মনে হলেও পরে জোকোভিচ নিজেই জানিয়েছেন তিনি ভালো আছেন। এ সময় যাঁরা তাঁকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন, তাঁদের ধন্যবাদও জানিয়েছেন ২৪ গ্র্যান্ড স্লাম জেতা জোকোভিচ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জোকোভিচ নিচে দাঁড়িয়ে গ্যালারিতে থাকা এক ভক্তকে অটোগ্রাফ দেওয়ার সময় পাশ থেকে উবু হয়ে হাত বাড়িয়ে দেন অন্য এক ভক্ত। তখন সেই হাত বাড়িয়ে দেওয়া ভক্তের ব্যাগ থেকে পানির বোতল অসাবধানতাবশত পড়ে যাওয়ার সময় সরাসরি গিয়ে আঘাত করে জোকোভিচের মাথায়। বোতলের আঘাতে তাৎক্ষণিকভাবে লুটিয়ে পড়েন এই টেনিস তারকা। কিছু সময় মাথায় হাত দিয়ে বসে থাকার পর সেখান থেকে সরিয়ে নেওয়া হয় জোকোভিচকে।
আঘাতের পর চিকিৎসকেরা জোকোভিচের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। তাঁর মাথায় রক্ত দেখলেও কোনো ধরনের সেলাই লাগেনি বলে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এদিন জোকোভিচের ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনও বাতিল করা হয়।

আরও পড়ুনঃ ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে এবার নিহত ১২ মাওবাদী
টুর্নামেন্ট কর্তৃপক্ষের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচ শেষে সেন্টার কোর্ট ছাড়ার সময় অটোগ্রাফ দিতে গিয়ে মাথায় পানির বোতলের আঘাত পেয়েছেন জোকোভিচ। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা উদ্বিগ্ন হওয়ার মতো নয়।’

এক্সে জোকোভিচ লিখেছেন, ‘উদ্বিগ্ন হয়ে যাঁরা বার্তা দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটা একটা দুর্ঘটনা ছিল এবং আইসপ্যাক নিয়ে হোটেলে বিশ্রামের পর আমি এখন ভালো আছি। রোববার সবার সঙ্গে দেখা হবে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago