এই ক্রিকেটারের হাতে টি-২০ বিশ্বকাপ দেখতে চান যুবি

খবর লাইভ : সামনেই টি-২০ বিশ্বকাপ। জুন মাসে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর তার এই টুর্নামেন্ট নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। জানালেন কার হাতে ট্রফি দেখতে চান তিনি। যুবরাজের মতে এই প্রজন্মের সেরা ব্যাটার বিরাট কোহলি। তাই তাঁর হাতে টি-২০ বিশ্বকাপ দেখতে চান যুবি।

আরও পড়ুনঃ যৌন হেনস্থায় আরও অস্বস্তি বাড়ল রাজ্যপালের

এই নিয়ে এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, “ কোহলি এই যুগের প্রায় সব রেকর্ডই ভেঙে দিয়েছে। এই প্রজন্মের সেরা ব্যাটার। আমার মনে হয় ক্রিকেটের সব ফর্ম্যাটের সেরা ব্যাটারের নাম কোহলি। আমার মতে কোহলির মতো একজন ক্রিকেটারের বিশ্বকাপ মেডেল দরকার। ওর একটা মেডেল আছে। আমি নিশ্চিত ওই একটা ট্রফি নিয়ে সন্তুষ্ট নয় কোহলি। এবারের বিশ্বকাপ ওরই প্রাপ্য।”

এখানে না থেমে যুবরাজ আরও বলেন, “ আমি মনে করি খেলাটা বেশ ভালোই বোঝে কোহলি। ও ভালো করেই জানে শেষ পর্যন্ত টিকে থাকলে ও ভারতকে জেতাতে পারবে। একাধিক বার কোহলি উদ্ধার করেছে দলকে। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত রান তাড়া করে ভারতকে জিতিয়েছিল। রান তাড়া করার আত্মবিশ্বাস পেয়ে গেলে বিরাট পরিস্থিতির বিচার করতে পারে বেশ ভালো ভাবে। কীভাবে ব্যাট করতে হয় এই পরিস্থিতিতে সেটাও ভালোই জানা বিরাটের। কোন বোলারকে আক্রমণ করতে হবে, কোন বোলারের বিরুদ্ধে সিঙ্গলস নিয়ে স্কোর বোর্ড রোটেট করতে হবে, কখনও আক্রমণে যেতে হবে এবং কোন সময়ে খেলার ধরন বদলাতে হবে তা জানা কোহলির।“

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago