প্লে-অফ থেকে মুম্বই ছিটকে যেতেই সামনে এল অধিনায়ককে নিয়ে সমস্যা

খবর লাইভ : চলতি আইপিএল থেকে ইতিমধ্যে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএল-এর প্রথম দল হিসাবে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে শ্রেয়স আইয়ররা। আরব এরপরই দলের অন্দরে অধিনায়কে নিয়ে কোন্দল সামনে এল। জানা যাচ্ছে, মুম্বইয়ের খারাপ পারফরম্যান্সের জন্য হার্দিকের নেতৃত্ব দেওয়ার ধরনকেই তুলে ধরা হচ্ছে।

এই নিয়ে মুম্বইয়ের এক কর্তা বলেন, “নেতা বদলের সঙ্গে সঙ্গে যে সমস্যাগুলো হয়, সেগুলো এখনও হয়ে চলেছে। যে কোনও খেলাধুলোর ক্ষেত্রেই এটা দেখা যেতে পারে।” তার মতে গত ১০ বছরে রোহিতের অধীনে খেলা ক্রিকেটারেরা আচমকা হার্দিকের নেতৃত্বের ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না।এছাড়াও জানা গিয়েছে, একটি ম্যাচের পর ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা একতি বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরাহ ছিলেন। খাওয়া-দাওয়া সারতে সারতেই নিজেদের ভাবনাচিন্তার কথা জানান তারা। দল কোথায় ভাল পারফর্ম করছে না, সে ব্যাপারে বিস্তারিত বলেন। এই নিয়ে দলের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে দল পরিচালন সমিতির সদস্যদের বৈঠক হয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুনঃ যৌন হেনস্থায় আরও অস্বস্তি বাড়ল রাজ্যপালের

এমন অবস্থায় আগামী ১১ মে কলকাতার বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই। সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই। এই মুহুর্তে ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে হার্দিকরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago