খবর লাইভ : লোকসভা ভোট চলাকালীন নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীকে মুখোমুখি বিতর্কে বসার আমন্ত্রণ জানালেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি লোকুর, হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এ পি শাহ ও বর্ষীয়ান সাংবাদিক এন রাম। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ৩ দফা মিটে গিয়েছে। এমন আবহেই মোদি ও রাহুলকে দেশবাসীর সুবিধার্থে মুখোমুখি বসার আমন্ত্রণ জানানো হল।
আরও পড়ুনঃ প্লে-অফ থেকে মুম্বই ছিটকে যেতেই সামনে এল অধিনায়ককে নিয়ে সমস্যা
কিন্তু লোকসভা নির্বাচন চলাকালীন কেন এমন আমন্ত্রণ? সূত্রের খবর, নির্বাচনী প্রচারে প্রতিদিনই একে অপরকে তুলোধনা করছেন। একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আনছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনও ‘অর্থপূর্ণ সাড়া’ দিতে দেখা যায়নি কাউকেই। সেকারণেই এই উদ্যোগ। পাশাপাশি জানানো হয়েছে বর্তমানে তথ্য প্রযুক্তির মানুষকে প্রকৃত শিক্ষিত করে তোলা অত্যন্ত জরুরি, যাতে ভোট দিতে যাওয়ার আগে তথ্যগত বিষয়ে অবগত থেকে তবে তাঁরা বুথে যেতে পারেন। এছাড়া তাঁদের আশা, কোনও নির্দলীয়, অবাণিজ্যিক মঞ্চে রাজনৈতিক নেতাদের কথা বলতে দেখলে দেশবাসী নিজেদের সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন।
এই প্রসঙ্গে বর্ষীয়ান সাংবাদিক এন রাম তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, এই ধরনের একটি গণ বিতর্ক জনসাধারণকে শুধুমাত্র শিক্ষিত করবে তাই নয়, একটি সুস্থ ও প্রাণবন্ত গণতন্ত্রের সত্যিকারের চিত্র তুলে ধরার ক্ষেত্রে একটি মহান নজির স্থাপন করবে। তবে লোকসভা নির্বাচন চলাকালীন এই অভিনব প্রস্তাবে মোদি-রাহুল সাড়া দেন কী না তা সময় বলবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…