খবর লাইভ : দুর্যোগের আকাশ এখনই কাটছে না। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই অকাল অন্ধকারে ঢেকেছিল তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। শুক্রবারেও সেই ছবির পুনরাবৃত্তি ঘটতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ রাজ্য জুড়ে চলবে কালবৈশাখীর দাপট। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায়। পূর্ব অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা। দার্জিলিং আবহাওয়ার এই পট পরিবর্তন বলে জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা। প্রচুর জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। শনি ও রবিবার উপকূলের জেলা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মুষলধারায় বৃষ্টি হবে। ভিজবে উত্তরবঙ্গের আট জেলাও। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা সেখানেও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…