চার বছর পর খোঁজ মিলল মারাদোনার হারিয়ে যাওয়া সোনার বলের

খবর লাইভ : ‘ঈশ্বরের হাত’ এর কথা নিশ্চয়ই মনে আছে। ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল করেছিলেন দিয়েগো মারাদোনা। যে গোলকে ‘হ্যান্ড অফ গড’ বলা হয়। ওই বিশ্বকাপে মারাদোনা ছিলেন সব কিছুর উর্ধ্বে। ঈশ্বর যেন খোদ নেমে এসেছিলেন তাঁর জন্য। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ফুটবলের রাজপুত্র।বছর চারেক আগে প্রয়াত হয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। মেক্সিকো বিশ্বকাপ গোল্ডেন বল পেয়েছিলেন তিনি। চার বছর পর খোঁজ মিলল মারাদোনার হারিয়ে যাওয়ার সোনার বলের। খুব শিগগিরই নিলামে উঠবে ওই সোনার বল।

আরও পড়ুনঃ বেঙ্গালুরু থেকে গ্রেফতার হাওড়ার বাঁকড়া পঞ্চায়েত অফিসে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত

দিয়েগো মারাদোনার বর্ণময় জীবন। ১৯৮৬ সালে বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে সোনার বল পেয়েছিলেন ঠিকই, কিন্তু তা হারিয়েও যায় দ্রুত। কী ভাবে হারাল, তা নিয়ে নানা জল্পনা, গুঞ্জন ছিল এতদিন। কিন্তু ১৯৮৯ সালে ব্যাঙ্কে ডাকাতির সময় খোওয়া যায়। তখন মারাদোনা খেলতেন ইতালির ক্লাব নাপোলিতে। আবার এও শোনা গিয়েছে, ওই ট্রফি নাকি সোনায় টুকরো করে ফেলা হয়েছে।সব গুঞ্জনের অবসান ঘটল।
মারাদোনার গোল্ডেন বল খুঁজে পাওয়া গিয়েছে অক্ষত অবস্থাতেই। ২০১৬ সাল থেকে ওই গোল্ডেন বল এক ব্যক্তির সংগ্রহে রয়েছে, এমন জানা গিয়েছে। নামী নিলাম সংস্থা অগাটেস ওই সোনার বল খতিয়ে দেখেছে। ওই বল আসল। জুন মাসে ওই বল নিলামে তোলা হচ্ছে। যার প্রাথমিক দাম রাখা হয়েছে দেড় লক্ষ ইউরো। ভারতীয় টাকায় যা ১ কোটি ৩৫ লক্ষ টাকা। তবে নিলাম সংস্থার আশা, মারাদোনার স্মৃতি জড়িয়ে রয়েছে ওই বলের সঙ্গে। সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যাবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago