খবর লাইভ : উচ্চমাধ্যমিকে নজরকাড়া সাফল্য হুগলি জেলার পড়ুয়াদের। রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করা দুই কৃতী ছাত্রীর একজন এই হুগলি জেলার। স্নেহার সাফল্যে যখন উচ্ছ্বাসে চকচক করে উঠেছে পরিবারের চোখ, তখন পিছিয়ে থাকেনি সেই পরিবারের সোহাও। মেধাতালিকায় দশম স্থান অর্জন করে সে পরিবারের মুখে ফুটিয়েছে পরিতৃপ্তির হাসি। হুগলির চন্দননগরের অপর্ণা ঘোষের দুই জমজ কন্যা স্নেহা ও সোহা। ছোটবেলা থেকে মেধাবী দুই মেয়েই চন্দননগর সেন্ট অ্যান্টনি স্কুলে পড়াশোনা করেছে। একাদশ শ্রেণিতে তাঁরা কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির স্কুলে ভর্তি হয়। সেখান থেকেই উচ্চমাধ্যমিক দুজনে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়। ফলে অন্য সব পরিবারের থেকে বুধবার চন্দননগরের ঘোষ পরিবারে ছিল দ্বিগুণ উৎকণ্ঠা। তবে সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশের পরে সেই উৎকণ্ঠা দ্বিগুণ খুশিতে পরিণত হয়। ফল প্রকাশের পরে স্নেহা জানান, বুধবার অনেক প্রত্যাশা নিয়ে ফলাফলের অপেক্ষা করেছিলেন। মেধা তালিকা প্রকাশের সময় চতুর্থ স্থানে তাঁর নাম ঘোষণা হতে একদিকে যেমন উত্তেজনা বাড়ে, তেমনই অপেক্ষা ছিল দিদি সোহার ফলাফলের জন্য। তবে “দশম স্থানে দিদির নাম এলো তখন আমার সাফল্য পূর্ণতা পেল”, জানায় স্নেহা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…