খবর লাইভ : তাপপ্রবাহের জেরে বাড়ছে হিট স্ট্রোকের সম্ভাবনা। দক্ষিণের বিভিন্ন জেলায় বেশি করে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন মানুষ। দেখা গিয়েছে, গত এক সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৩৩ জন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট পোর্টালে এই পরিসংখ্যান উঠে এসেছে। যদিও জানা গিয়েছে, প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পর সুস্থ করা সম্ভব হয়েছে। তীব্র গরমে তাপমাত্রাজনিত অসুস্থতা নিয়ে এপ্রিলের শুরুতেই সতর্কতা জারি করেছিল স্বাস্থ্য দফতর।
আরও পড়ুনঃ এবার লাল গ্রহে থাকবেন নাসার ৪ নভশ্চর!
সেই সময়ে নির্দিষ্ট পোর্টালে তাপমাত্রাজনিত অসুস্থতায় আক্রান্তদের তথ্য নথিভুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানেই গত এক সপ্তাহে ৩৩ জন অসুস্থের তথ্য আপলোড হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর। যার বড় অংশই বিভিন্ন জেলার। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, অসুস্থরা খুব সঙ্কটজনক হয়েছিলেন, তেমনটা নয়। প্রত্যেককেই চিকিৎসায় সুস্থ করা সম্ভব হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…