পুলওয়ামার ছায়া এবার কাশ্মীরে, বায়ুসেনার কনভয় জঙ্গি হানায় জখম ৫ জওয়ান

খবর লাইভ : পুলওয়ামার ছায়া এবার কাশ্মীরের পুঞ্চে। জম্মু-কাশ্মীরের পুঞ্চে ভয়াবহ হামলা। শনিবার বায়ুসেনার এক গাড়ি-সহ সেনার কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছেন বায়ুসেনার ৫ জওয়ান। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষীরা।

জানা গিয়েছে, শনিবার কাশ্মীরের পুঞ্চ উপত্যকায় সুরানকোটের উপর দিয়ে যাচ্ছিল বায়ুসেনার কনভয়। সূত্রের খবর, সেই সময়েই জঙ্গিরা আমচকা গুলি বর্ষণ শুরু করে বায়ুসেনার কনভয় লক্ষ্য করে। এই জঙ্গি হানায় বায়ুসেনার পাঁচ জওয়ান জখম হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে একজন এয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক। জখম পাঁচ জওয়ানকেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পরই ভারতীয় সেনার তরফে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago