নির্বাচনের আগে কেন গ্রেফতার? কেজরি মামলায় ইডি-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

খবর লাইভ : লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জামিন চেয়ে এবং ইডি-র গ্রেফতারিকে প্রশ্ন করে একাধিক মামলা দিল্লি হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টে হয়েছে। সুপ্রিম কোর্টে ইডি-র গ্রেফতারির বিরোধিতায় যে মামলা চলছে তা দীর্ঘ সময় শুনানির সাক্ষী থাকল। এবার ইডি-র গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ। মামলায় কীভাবে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল তা নিয়েও প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত।

আরও পড়ুনঃ রেভান্নার যৌন হেনস্থার ভিডিও: সাসপেন্ড দল থেকে, চাপের মুখে সিদ্ধান্তে জেডিএসের

সোমবার ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে কেজরিওয়ালের মামলার শুনানি প্রায় ঘণ্টাখানেক হয়। মঙ্গলবার ফের সেই মামলার শুনানি শুরু হয়। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-কে প্রশ্ন করে, দিল্লি আবগারি মামলায় এর আগে বিচার প্রক্রিয়ায় কেজরিওয়ালের উল্লেখ নেই। সেক্ষেত্রে ফৌজদারি মামলা কীভাবে শুরু হল। আদালতের পর্যবেক্ষণ, বিচারের মাপকাঠি হওয়া প্রয়োজন কে অপরাধী খুঁজে বের করা। মূল্যায়ন সব সময় সম্পূর্ণ ও যথাযথ হওয়া প্রয়োজন।

এর পাশাপাশি বিচারপতি খান্না প্রশ্ন তোলেন গোটা তদন্তের শুরু ও গ্রেফতারির মধ্যে সময়ের ব্যবধান নিয়ে। ইডি-র তদন্তে তিনি প্রশ্ন তোলেন, মুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা কোনওভাবেই কী এড়িয়ে যাওয়া যায়। এরপরই কেজরিওয়ালের আইনজীবীর প্রশ্নকে উল্লেখ করে বিচারপতির প্রশ্ন কেন লোকসভা নির্বাচনের আগেই তাঁকে গ্রেফতার করা হল। কেন এই সময়কেই বেছে নেওয়া হল সেই প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী শুনানিতে ইডি-কে উপস্থিত হওয়ার নির্দেশ দেন বিচারপতি খান্না ও বিচারপতি দত্তর ডিভিশন বেঞ্চ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago