রেভান্নার যৌন হেনস্থার ভিডিও: সাসপেন্ড দল থেকে, চাপের মুখে সিদ্ধান্তে জেডিএসের

খবর লাইভ : নির্বাচনে ভরাডুবির আশঙ্কা দেখে শেষ পর্যন্ত সাংসদ প্রজ্বল রেভান্নাকে সাসপেন্ড করল জনতা দল (সেকুলার) । যৌন হেনস্থার ভিডিও প্রকাশ্যে এসে পড়ার পরই নানাভাবে তাকে ঢাকার চেষ্টা করেছে দল। কিন্তু এনডিএ জোটের মধ্যে থেকে বিজেপির বিরোধিতা করা জেডিএস-এর পক্ষেও সম্ভব ছিল না। শেষ পর্যন্ত প্রজ্বল রেভান্নাকে সাসপেন্ড করারই সিদ্ধান্ত নেওয়া হল দলীয় বৈঠকে। যদিও এই ঘোষণা শোনানোর সময়ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সম্পর্কে প্রজ্বলের কাকা কুমারস্বামী দাবি করেন অভিযোগকারীরা পুলিশের কাছে অভিযোগ জানাননি। অর্থাৎ দীর্ঘদিন ধরে নারীর সম্মান নিয়ে খেলা করা সাংসদকে এরপরেও আড়াল করারই চেষ্টা করেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার দল জেডি(এস)।

প্রজ্বল রেভান্নাকে এবারের লোকসভা নির্বাচনেও এনডিএ জোট হাসান কেন্দ্র থেকে প্রার্থী করেছে। অথচ শনিবারই তিনি জার্মানি ষ পালিয়ে যান, বলে অভিযোগ বিরোধীদের। তার আগেই হাসান কেন্দ্রে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যৌন নিগ্রহের ভিডিও। সেই ভিডিও-র সূত্র ধরেই অভিযোগ দায়ের করে মহিলা কমিশন। এমনকি নিগৃহীতা থানায় অভিযোগও দায়ের করেন। এরপরই কংগ্রেস সরকার সিট গঠন করে তদন্ত শুরু করে। পাল্টা প্রজ্বল এই ভিডিও বিকৃত বলে দাবি করে একটি অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় নাম জড়িয়েছে প্রজ্বলের বাবা জেডিএস বিধায়ক এইচ ডি রেভান্নার, তাঁর নামেও উঠেছে যৌন নিগ্রহের অভিযোগ।

তবে তৃতীয় দফায় উত্তর কর্ণাটকে নির্বাচনের আগেই এই ধরনের অভিযোগ ভাইরাল হয়ে যাওয়ার পরে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরব হন। তিনিও প্রজ্বল রেভান্নাকে নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেন। স্বাভাবিকভাবেই তিনি বুঝে গিয়েছিলেন শুধু হাসান কেন্দ্র না, জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলা এই যৌন নিগ্রহের অভিযোগ কর্ণাটকের বাকি কেন্দ্রগুলিতেও প্রভাব ফেলবে। এরপরই মঙ্গলবার তড়িঘড়ি দেবে গৌড়ার নেতৃত্বে বৈঠক করে প্রজ্বলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও এরপরেও জেডি(এস) দাবি করছে বিজেপি নেতাদের কাছে থাকা পেন ড্রাইভ, যাতে যৌন নিগ্রহ সংক্রান্ত ভিডিও ছিল, তা কীভাবে ফাঁস হল। অর্থাৎ যৌন নিগ্রহ হওয়া, তার প্রমাণ হিসাবে ভিডিও, এবং তা লুকিয়ে রাখার চেষ্টা, সবটাই এনডিএ জোট শরিকের তৎপরতাতেই হয়েছে। এখন কুকীর্তি জনসমক্ষে চলে আসায় কংগ্রেসের কাছে কীভাবে ভিডিও গেল তা খুঁজতে তৎপর জেডি(এস) নেতারা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago