‘সম্পূর্ণ জালিয়াতি’, সুপ্রিম কোর্টে ঝুলে রইল চাকরিহারাদের ভাগ্য!

খবর লাইভ : সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস মামলায় দীর্ঘ শুনানি হল। এক ধাক্কায় ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করে গত সোমবার মাইলফলক রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

উচ্চ আদালতের সেই রায়ের উপর এদিনই কোনও স্থগিতাদেশ দিল না। কিন্তু সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, ২৫ হাজার জনের চাকরি কেড়ে নেওয়া হল, এটা খুবই গুরুতর বিষয়। পুরো নিয়োগ প্রক্রিয়াতেই যদি জালিয়াতি না হয়ে থাকে তাহলে এই ২৫ হাজারের মধ্যে যোগ্য অযোগ্য কি আলাদা করা সম্ভব? যারা দুর্নীতি করেছে বা তার ফায়দা নিয়েছে তাদের অবশ্যই চিহ্নিত করা উচিত। তিল করে দেওয়া হল?

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করে বলেন, একবার যখন দেখা গেল বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে, তাহলে নতুন পদ তৈরি করা হল কেন?

আরও পড়ুনঃ রেভান্নার যৌন হেনস্থার ভিডিও: সাসপেন্ড দল থেকে, চাপের মুখে সিদ্ধান্তে জেডিএসের

শুনানির সময়ে আইনজীবী দুষ্মন্ত দাভে বলেন, গোটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৬ সালে। ২০১৮ সাল থেকে নিয়োগ শুরু হয়। এই মামলা প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুরু হয়। পরে যিনি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই মামলার ভিত এটিই।

আইনজীবী মুকুল রোহতগি বলেন, একজন অভিযুক্তর জবানবন্দির উপর ভরসা করে কলকাতা উচ্চ আদালত সবার চাকরি বাতিল করে দিল। এটা কী করে সম্ভব? সিঙ্গল বেঞ্চের একজন বিচারপতি এটা করেছেন। ভুলে গেলে চলবে না যাদের চাকরি গেছে তাদের পরিবারের অন্তত চার জন করে তাঁদের উপর নির্ভরশীল। এ ব্যাপারে সবিস্তার শুনানি জরুরি।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ওএমআর শিট নষ্ট করা হয়েছে। ওএমআর শিট না পেলে কীভাবে যোগ্য-অযোগ্য প্রার্থীর বিচার হবে? সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিলেও হাইকোর্টের বাকি রায়ে এখনই স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানাল, মামলার পরবর্তী শুনানি হবে সোমবার। ততদিন চাকরি বাতিলের রায় বহাল থাকবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago