খবর লাইভ : নিজের রেকর্ড নিজেই ভাঙছে তাপপ্রবাহ। গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। কলকাতার তাপমাত্রা ৪২ ডিগ্রির দোরগোড়ায়, হাঁসফাঁস গরম থেকে আপাতত স্বস্তি নেই দক্ষিণবঙ্গের। উল্টে পারদ আরও চড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। আগামী বুধবার পর্যন্ত দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা।
বৈশাখের তীব্র দাবদাহে নাকাল বঙ্গ জীবন। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরেও। তিন জেলাতেই তাপপ্রবাহের কমলা সর্তকতা। আর্দ্রতার কারণে অস্বস্তিও থাকবে। দক্ষিণবঙ্গে চাতক পাখির মতো বৃষ্টির আশায় বসে থেকেও কোন সুখবর মিলবে না। রবিবাসরীয় দুপুরে লু বইবে কলকাতা সহ শহরতলির বিভিন্ন জেলায়। এগারোটার পর বাইরের না বেরোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…