খবর লাইভ : লোকসভা ভোটের মধ্যেই ফের চোট পেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, তাঁর জোড়া সভা কুলটি ও আসানসোলে। দুর্গাপুর থেকে হেলিকপ্টারে চড়ার সময়ই বিপত্তি। কপ্টারের ভিতরেই হালকা হোঁচট খান মুখ্যমন্ত্রী। আপাতত সুস্থ আছেন তিনি। কুলটির সভায় স্বমহিমায় রয়েছেন মমতা।
এদিন বেলায় দুর্গাপুর হেলিকপ্টারে উঠতি গিয়েই বিপত্তি হয়। তবে, সাময়িক ধাক্কা সামলে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কুলটির জনসভায় বক্তব্য পেশ করছেন মমতা। তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রী মলয় ঘটক, ভি শিভদাসন দাসু, মেয়র বিধান উপাধ্যায়, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, প্রমুখ। আদিবাসী নৃত্য করে তৃণমূল সভানেত্রীকে স্বাগত জানানো হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…