সমকামী সম্পর্কে থাকলেই জেল! শাস্তির মেয়াদ হতে পারে ১৫ বছর

খবর লাইভ : সমকামী সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত। এই ধরনের প্রেমের সম্পর্কে জড়িত থাকলে ১৫ বছর পর্যন্ত কারাবাসের শাস্তি হতে পারে, জানিয়ে দিল ইরাক। ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করতেই সে দেশে এই আইন পাশ করা হয়েছে বলে সরকারি তরফে দাবি করা হলেও, খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড়।

শনিবারই ইরাকের সংসদে সমকামী সম্পর্ককে অপরাধ হিসাবে গণ্য করার আইন পাশ করা হয়। ইরাকি সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে এই আইন আনা হয়েছে বলেই সে দেশের সরকার জানিয়েছে। সূত্রের খবর প্রথমে এই আইনে সমকামী সম্পর্কে মৃত্যুদণ্ডের সাজার সুপারিশ করা হয়েছিল। পরে আমেরিকা ও ইউরোপিয়ান দেশগুলি এর বিরোধিতা করায় চাপে পড়ে সর্বাধিক ১৫ বছর পর্যন্ত সাজার আইন পাশ হয়। সেখানে বলা হয়েছে কেউ সমকামী সম্পর্কে জড়ালে সর্বোচ্চ ১৫ ও সর্বনিম্ন ১০ বছরের সাজা হবে তাঁর। সমকামিতা কিংবা দেহ ব্যবসার প্রচার করলে কমপক্ষে ৭ বছরের জন্য যেতে হবে কারাগারে। এতদিন পর্যন্ত ইরাকে সমকামী সম্পর্ককে অপরাধের চোখে দেখা হলেও তা নিয়ে বড় শাস্তির বিধান ছিল না। এই মুহূর্তে পৃথিবীতে ৬০টিরও বেশি দেশে নিষিদ্ধ সমকামী সম্পর্ক। ইরাকে রূপান্তরকামীদের জন্যও বিশেষ আইন আনা হয়েছে। এখানে বলা হয়েছে, লিঙ্গ বদলকারীদের এক থেকে তিন বছরের কারাবাস বা ভারতীয় অঙ্কে প্রায় ৬ লক্ষ ৮৬ হাজার টাকারও বেশি জরিমানা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago