খবর লাইভ : লোকসভার ভোট দরজায় কড়া নাড়ছে। বাম-কংগ্রেস জোট নিয়ে জল্পনার অবসান। বিমান বসুকে পাশে রেখে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন অধীর চৌধুরী। বাংলার ৪২ লোকসভা আসনের মধ্যে কতগুলো আসন পাবে বাম-কংগ্রেস জোট? উত্তর দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। রবিবার কলকাতা প্রেস ক্লাবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে পাশে বসিয়ে অধীর জানান, বাম ও কংগ্রেস একসঙ্গে লড়ছে রাজ্যে। দুই দলই নিশ্চিত করার চেষ্টা করছে যাতে দুই দলের সমর্থকরা একে অপরকে ভোট দেয়। অধীর চৌধুরী বলেন, বাংলায় এবার একটাও বুথ দখল করতে পারবে না তৃণমূল কংগ্রেস। যতগুলো বেশি সিট পাওয়া যায়, সেই লক্ষ্যেই লড়ছি। আমরা ভয় দেখানো রাজনীতি করি না। মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করি। যতগুলো বেশি সংখ্যক আসন পাওয়া সম্ভব, ততগুলো পাব। আমরা জয়ী হব বলেই লড়াই করছি। আর যে সব দল চোর, পুলিশ, সিবিআই, ইডি, সিআইডি-র উপর ভিত্তি করে ভোট লড়ছে তারা এসব সংখ্য়া নিয়ে বলতে পারবে।
আরও পড়ুনঃবালুরঘাটে ফের বিজেপিকে চ্যালেঞ্জ মমতার
অধীর আরও বলেন, আমি তো আগেই বলেছি আমার বিরুদ্ধে বহরমপুরে দিদিকে দাঁড়াতে। আমি তো আজও বলছি, যদি আমি বহরমপুরে হেরে যাই তাহলে রাজনীতি করা ছেড়ে দেব। আর রাজনীতি মুখো হব না।বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, প্রথম থেকে সপ্তম পর্ব পর্যন্ত কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া হয়েছে। সেই ভাবেই যৌথ মিছিল যৌথ সভা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…