কেন বিরাটরা এখনও আইপিএল ট্রফির জয়ের স্বাদ পাননি,জানালেন সুরেশ রায়না

খবর লাইভ:এখনও আইপিএল-এর ট্রফির স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে খেললেও , এখনও এই তিন দল আইপিএল-এর ট্রফির স্বাদ পায়নি। কেন এই তিন দল ট্রফি জয় করতে পারেনি তা নিয়ে এবার মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক সুরেশ রায়না। বললেন, যে সব দল ম্যাচের পর বেশি পার্টি করত, তারাই কোনও দিন আইপিএল জিততে পারেনি।

এই নিয়ে সুরেশ রায়না বলেন, “ চেন্নাই কখনও পার্টি করে না। সেই কারণেই এত সফল। যে দু’একটা দল আইপিএল জেতেনি, তারাই পার্টি করত। শুধু আরসিবি-র কথা বলছি না। আরও কয়েকটা দল আছে যারা আইপিএল জেতেনি। চেন্নাই পার্টি করেনি, তাই পাঁচ বার আইপিএল জিতেছে, দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।” এখানেই না থেমে সুরেশ আরও বলেন, “ সারারাত যদি কেউ পার্টি করে, তাহলে খেলবে কী করে পরের দিন সকালে। মে-জুনের গরমের মধ্যে দুপুরে ম্যাচ থাকে। রাতে পার্টি করার পর ওই ম্যাচ খেলা যায় নাকি? গোটা দল পার্টি না করার বিষয়ে বদ্ধপরিকর ছিল। মনে রাখতে হবে যে, আমরা সেই সময় ভারতের হয়েও খেলছি। ভাল না খেললে ভারতীয় দলে সুযোগ পাব কী করে? এখন আমি নিশ্চিন্ত। অবসর নিয়েছি। এখন পার্টি করতেই পারি।“

এক সময় আইপিএলের অন্যতম আকর্ষণ ছিল নৈশপার্টি। সেই পার্টিতে ম্যাচের পর ক্রিকেটারদের সঙ্গে মিশে যেত বলিউডও। একসঙ্গে পার্টিতে মেতে উঠতেন তারা। অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারেরা মেতে উঠতেন সেই পার্টি। বহু সময় এই পার্টি নিয়ে হয়েছিলো বিতর্ক। তারপর থেকেই বন্ধ করে দেওয়া হয় পার্টি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago