গরমের জের, সংবাদ পাঠের মাঝেই অচৈতন্য কলকাতা দূরদর্শনের সঞ্চালিকা!

খবর লাইভ:তাপপ্রবাহের (Heatwave)দাবদাহে কাহিল সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি। কলকাতার তাপমাত্রা ৪১ পেরিয়েছে, সকাল ১১ টা থেকে বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। গরমের তীব্রতা থেকে রেহাই মিলছে না। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যেকোনও মুহূর্তে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কার মাঝেই এবার লাইভ সংবাদ পাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়লেন কলকাতা দূরদর্শনের সঞ্চালিকা লোপামুদ্রা সিনহা । শুক্রবার নিজের ফেসবুকে একটি ভিডিয়ো আপলোড করে অসুস্থতার কথা জানান পাঠিকা নিজেই।

একুশ বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন ঘটনার সম্মুখীন হয়েছেন বলেই সমাজমাধ্যমে জানিয়েছেন লোপামুদ্রা। শুধু খবর পরিবেশন করাই নয়, সিরিয়ালের জগতেও তিনি অত্যন্ত চেনা মুখ বটে। গত ১৮ই এপ্রিল অর্থাৎ শুক্রবার সকালে কলকাতা দূরদর্শনে নিউজ বুলেটিন পড়বার সময় মারাত্মক গরমে অসুস্থবোধ করেন তিনি। তাঁর কথায়, ” লাইভ নিউজ চলার সময় আমার বিপি মারাত্মক কমে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। বেশকিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু জল খেলে ঠিক হয়ে যাবে। আমি কোনওদিন জল নিয়ে সংবাদ পড়তে বসি না। সেটা ১০ মিনিটের নিউজ হোক বা আধ ঘন্টার, কখনও প্রয়োজন পড়েনি।…. ফ্লোর ম্যানেজারকে ইশারা করে জলের বোতল চাই। কিন্তু কাল সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিল, কোনও বাইট চলছিল না। ফলে আমি জলটা খেতে পারচ্ছিলাম না। অবশেষে একটা বাইট আসায়, জলটা অবশেষে খাই”।
আসলে স্টুডিও সাধারণত শীতাতপ নিয়ন্ত্রিত হলেও সেদিন এসি বিকল ছিল। তাই বাইরের তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বদ্ধ ফ্লোর মারাত্মক গরম হয়ে গেছিল। লোপামুদ্রার ওই অবস্থা দেখে নিউজ প্রোডিউসার তৎক্ষণাৎ বুলেটিন শেষ করার সিদ্ধান্ত নেন। পেশাদার সংবাদ পাঠিকা হিসাবে বিষয়টা মেনে নিতে পারছেন না সঞ্চালিকা। প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন অসুস্থ লোপামুদ্রা। এরপরই তিনি সকলকে সুস্থ থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ORS খাওয়া এবং বৃক্ষরোপণের বার্তা দেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago