খবর লাইভ:নিয়োগ মামলায় যাদের চাকরি বাতিলের দাবি তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই চাকরি হারানো নিয়োগপ্রার্থীদের রেজাল্ট দেখানোর দাবি আদালতে জানালন মানিক ভট্টাচার্য। শনিবার শুনানি চলাকালীন ইডি-র কাছে মানিক ভট্টাচার্য। উত্তরে ইডি প্রসঙ্গ সিবিআইয়ের দিকে ঠেলে দেয়। শনিবারও বিচার প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান মানিক।
প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মধ্যে ৩২৫ জন ফেল করা সত্ত্বেও চাকরি পেয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শনিবার মামলার শুনানি চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য আদালতের কাছে আবেদন জানান, যে ৩২৫ জনের চাকরি নিয়ে অভিযোগ তোলা হয়েছে তাদের রেজাল্ট নিশ্চয়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র কাছে আছে। তাহলে তা পেশ করা হোক। তাঁর আবেদনে ইডি-র জবাব ছিল, এই মামলার তদন্ত সিবিআই করছে। ইডি কেবল আর্থিক দুর্নীতির তদন্ত করছে।
ইডি-র উত্তরে বিচারক প্রশ্ন করেন কীসের ভিত্তিতে তারা রেজাল্ট ছাড়া দাবি করছেন ওই ৩২৫ জনকে ফেল করা সত্ত্বেও টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে। আদালত থেকে বেরিয়ে মানিক ভট্টাচার্য এরপরই মারাত্মক দাবি করেন ইডি-র নামে। তিনি বলেন ইডি আদৌ এই মামলায় কোনও তদন্ত করেনি। ইডি মানিকের দাবির ভিত্তিতে কোনও তথ্য প্রমাণ না দেখাতে পারায় মানিকের দাবি আরও জোরালো হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…