খবর লাইভ:টাকার বিনিময়ে যোগশিক্ষা দিয়েছেন, কিন্তু পরিষেবা কর দেন নি! সমাজসেবার ধুয়ো তুলেছিলেন। রামদেবের অযৌক্তিক দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। যোগগুরুর সংস্থা পতঞ্জলী যোগপীঠকে যথাযথ কর দিতে হবে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।
রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালাকৃষ্ণণের সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তাঁদের সংস্থা বিভিন্ন জায়গায় যোগ শিবিরের আয়োজন করে। সেই যোগ শিবিরে প্রশিক্ষণ দেওয়ার জন্য টাকাও নেওয়া হয়। অথচ, সেজন্য কোনও পরিষেবা কর পায় না সরকার। সংস্থার দাবি ছিল, যোগ শিক্ষা পরিষেবা করের অধীনে পড়ে না।
যদিও তাদের এই দাবি মানেনি আদালত। এ বিষয়ে ২০২৩ সালের ৮ অক্টোবর আবগারি এবং পরিষেবা কর সংক্রান্ত অ্যাপিলেট ট্রাইব্যুনালের এলাহাবাদ বেঞ্চ জানিয়ে দেয়, যোগগুরুর সংস্থাকে পরিষেবা কর দিতেই হবে। ট্রাইব্যুনালের বক্তব্য ছিল, ওই যোগ শিবির যেহেতু বিনামূল্যে আয়োজিত নয়, প্রশিক্ষণের বদলে গ্রাহকদের টাকা দিতে হচ্ছে, তাই সেটা পরিষেবা করের অধীনেই পড়ে। তাই রামদেবের সংস্থাকে পরিষেবা কর দিতেই হবে। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করে পতঞ্জলী। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্বল ভুয়ানের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন, ট্রাইব্যুনালের নির্দেশ মেনেই কর মেটাতে হবে যোগগুরুকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…