খবর লাইভ : গতকাল পাঞ্জাব কিংস-এর বিরুদ্ধে জয় মুম্বই ইন্ডিয়ান্স । পাঞ্জাবকে হারায় ৯ রানে। এই ম্যাচ হারলেও পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন আশুতোষ শর্মা। ২৮ বলে ৬১ রান করেন তিনি। ১৪ রানে ৪ উইকেট হারানোর পরেও পাঞ্জাবকে জয়ের আশা দেখিয়েছিলেন আশুতোষ। কিন্তু শেষ পর্যন্ত ব্যার্থ হন তিনি। আর আশুতোষের এই লড়াই মন জয় করে নিয়েছে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। বললেন , আশুতোষ দুর্দান্ত।
ম্যাচ শেষে হার্দিক বলেন, “ আশুতোষ দুর্দান্ত। মাঠে নেমেই ওই ভাবে খেলতে পারা সহজ নয়। প্রায় সব বল ব্যাটের মাঝে খেলেছে ও। আশুতোষ কী করতে চায়, সে ব্যাপারে খুব স্পষ্ট ছিল। এটা আমার ভাল লেগেছে।“
গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ১৯২ রান করে মুম্বই । মুম্বইয়ের দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৭৮ রান করেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে ১৮৩ রানে গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস । মুম্বইয়ের হয়ে তিনটি করে উইকেট নেন কোটযে এবং যশপ্রীত বুমরাহ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…