খবর লাইভ : এবার ভারতের মশলা প্রস্তুতকারক সংস্থা এভারেস্টের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। সংস্থার জনপ্রিয় ফিসকারি মশলায় বিপজ্জনক মাত্রায় কীটনাশক মেশানোয় তা খাদ্য তালিকা থেকে নিষিদ্ধ করল সিঙ্গাপুর সরকার। ‘বিষ’ মশলা আমদানি বন্ধ করল তারা।
জানা গিয়েছে, ভারত থেকে বিপুল পরিমাণ এভারেস্ট ফিসকারি মশলা আমদানি করে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের খাদ্য সুরক্ষা দফতর জানিয়েছে, হংকংয়ের খাদ্য নিরাপত্তা কেন্দ্র ভারত থেকে আনা এভারেস্ট ফিসকারি মশলা আমদানি বন্ধের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাদের অভিযোগ, ওই মশলায় অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি ইথিলিন অক্সাইড রয়েছে। ইতিমধ্যে সিঙ্গাপুরের খাদ্য সুরক্ষা দফতর রফতানি কারক সংস্থা এসপি মুথিয়া অ্য়ান্ড সন্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি বাতিল করেছে।
উল্লেখ্য, ইথিলিন অক্সাইড সাধারণত কৃষিকাজে কীটনাশক হিসেবে ব্যবহার হয়। বহু দেশে খাবারে এর ব্যবহার নিষিদ্ধ। কিছুক্ষেত্রে অনুমোদনযোগ্য পরিমাণের ব্যবহারে ছাড় রয়েছে। যদিও সিঙ্গাপুরের খাদ্য দফতরের অনুমোদনের চেয়ে বেশি কীটনাশক ব্যবহার করা হয়েছে এভারেস্ট ফিস কারি মশলায়। এমনকী নিজেদের বিবৃতিতে খাদ্য দফতর জানিয়েছে,যারা ওই মশলা খেয়েছেন তাঁদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।এসএফএ বলেছে যে ইথিলিন অক্সাইড খাদ্যে ব্যবহারের জন্য অনুমোদিত নয় এবং মাইক্রোবায়াল দূষণ রোধ করার জন্য শুধুমাত্র কৃষি পণ্যে দিতে ব্যবহৃত হয়। সংস্থাটি বলেছে যে ইথিলিন অক্সাইডের কম মাত্রা থাকা খাবার খাওয়ার তাৎক্ষণিক ঝুঁকি নেই। তবে অনেকদিন ধরে খেলে স্বাস্থ্য সমস্যা হতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…