খবর লাইভ : ফের বিদেশি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা পাকিস্তানে। চিনের পর এবার জাপানের নাগরিকদের নিশানা করল জঙ্গিরা। শুক্রবার সকালে জাপানি নাগরিকদের গাড়িতে হামলা চালায়। তবে জাপানি নাগরিকরা সুরক্ষিত রয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে দুই জঙ্গি নিকেশ হয়েছে।
আরও পড়ুনঃ ভোট শুরু হতেই কোচবিহার থেকে কমিশনে রেকর্ড অভিযোগ
এদিন সকালে করাচিতে একটি গাড়িতে করে যাচ্ছিলেন জাপানের পাঁচ নাগরিক। তখনই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে জঙ্গিরা। তবে সঠিক সময়মতো বিস্ফোরণ না ঘটার জন্য প্রাণে বেঁচে গিয়েছেন জাপানের নাগরিকরা। দুই জঙ্গিকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলির লড়াইয়ে আহত হন দুই পথচারী। খতম হয় ২ জঙ্গি। জাপানিদের এক নিরাপত্তারক্ষীও জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে গাড়িতে থাকা ৫ জন জাপানি নাগরিক সুরক্ষিত রয়েছেন। তাঁদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। দিন কয়েক আগেই কনভয়ে বিস্ফোরণের জেরে পাঁচ চিনা নাগরিকের মৃত্যু হয় পাকিস্তানে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…