রসপুরে একের পর এক ডোবা বুঝিয়ে প্রোমোটিং হলেও রাধানগর গ্রাম পঞ্চায়েত নীরব কেন, প্রশ্ন এলাকাবাসীদের

খবর লাইভ : বেআইনি কাজ নিয়ে বারবার শিরোনামে উঠে এসেছে হুগলির রাধানগর গ্রাম পঞ্চায়েতের নাম। কখনো ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে এই পঞ্চায়েতের বিরুদ্ধে তো কখনো আবার গীতাঞ্জলি বা ইন্দিরা আবাস যোজনার মতো প্রকল্পে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ উঠেছে। পিছিয়ে নেই শৌচাগার নির্মাণে দুর্নীতি বা রাস্তাঘাট ও ড্রেন তৈরি করার কাজেও দুর্নীতিও। অনেকেই এই পঞ্চায়েতকে খাপ পঞ্চায়েত বলে উল্লেখ করেছেন। কারণ পঞ্চায়েতের ভিতর সরকারি অফিসার ছাড়াও কিছু বহিরাগতর সৌজন্যে এটাকে আড্ডার ঠেক বানিয়েছে। আর ওই সমস্ত বহিরাগতদের পঞ্চায়েতে উপস্থিতির কারণেই এই পঞ্চায়েতে সাধারণ মানুষ বিভিন্ন রকমের পরিষেবা থেকে ব্যাহত হচ্ছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, লোকের ব্যক্তিগত জায়গা দখলের কাজেও এই পঞ্চায়েত একাধিক বেআইনি কাজ করে চলেছে। তারপরেও কিভাবে পঞ্চায়েতের প্রধান বা বাকিদের পদ অক্ষুন্ন রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ ভোটের সময় রাজ্যপালকে কোচবিহার যেতে নিষেধ কমিশনের!

সম্প্রতি রাধানগর পঞ্চায়েতের রসপুরে একের পর এক সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ হলেও এই পঞ্চায়েত বা প্রশাসন কেন নীরব তা নিয়ে বেশ ক্ষুব্ধ এলাকার লোকজন। রসপুরের এক বাসিন্দা বলেন, ‘শুধু সরকারি জায়গা দখলই নয়, রসপুর মোড়ে একাধিক ডোবা বুঝিয়ে বেআইনি নির্মাণ হচ্ছে। এতে জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। পঞ্চায়েত বা প্রশাসনকে জানালেও তারা কোনরকম ব্যবস্থা নেয়নি। এলাকার লোকজন রাধানগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বেশ ক্ষুব্ধ। তৃণমূলের উচ্চ নেতৃত্বের কাছে আমাদের আবেদন তাঁরা তদন্ত করে যেন উপযুক্ত ব্যবস্থা নেন।’
রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বা জাঙ্গিপাড়া প্রশাসনের কোনও আধিকারিকের অবশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago