খবর লাইভ : ওড়িশার বাস দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে বিশেষ টিম পাঠালো বাংলা। পুরী থেকে কলকাতা ফেরার পথে জাজপুরের বারাবতী সেতু থেকে উল্টে যায় যাত্রীবাহী বাস। সোমবারে দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যার মধ্যে পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং কোচবিহারে ৪ বাসিন্দা রয়েছেন। আহতদের মধ্যে ৩২ জন বাংলার। উদ্ধার কাজে দ্রুত সাহায্য করতে বাংলা থেকে বিপর্যয় মোকাবিলার বিশেষ টিম গেল ওড়িশার দুর্ঘটনার স্থলে।
আরও পড়ুনঃ অভিষেকের কপ্টারে তল্লাশি, রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন
সূত্রের খবর পাঁচটি অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্সের গাড়ি ওড়িশার উদ্ধার কাজে লেগে পড়েছে। বাংলার পর্যটকদের উদ্ধারে রাজ্য থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। এ রাজ্য থেকে বিশেষ মিনিবাস পাঠানো হয়েছে। কটক হাসপাতালে রয়েছেন এরাজ্যের ৬ অফিসার। আহতদের উদ্ধার করে বাংলায় ফিরিয়ে আনতে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন নবান্ন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…