আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ে জয় হায়দরাবাদের

খবর লাইভ : এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচে রেকর্ড গড়ছে সানরাইজার্স হায়দরাবাদ। সপ্তাহ কয়েক আগেই হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আড়াইশোর ও‌ বেশি রান তুলেছিল প্যাট কামিন্সের দল। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক রান হিসেবেই পরিগণিত হয়েছিল। তবে সোমবার ভেঙে গেল সেই রেকর্ড। নিজেরাই এবার সেই রেকর্ড ভাঙল। তবে এবার প্রতিপক্ষ হিসেবে ছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে মাত্র ৩ টি উইকেট হারিয়ে ২৮৭ রান‌ তুলেছিল আইপিএল জয়ী এই দল। জবাবে ব্যাট করতে নেমে সম্পূর্ণ কুড়ি ওভারে ৭টি উইকেট হারিয়ে ২৬২ রান তোলে আরসিবি। যারফলে, ২৫ রানে জয় পেয়ে যায় হায়দরাবাদ।

আরও পড়ুনঃ পুরী থেকে কলকাতা ফেরার পথে সেতু থেকে বাস উল্টে নদীতে, মৃত ৬
এই ম্যাচের শুরু থেকেই অনবদ্য ছন্দে দেখা যায় হায়দরাবাদ দলের ওপেনারদের। বিদেশি তারকা ট্রাভিস হেড থেকে শুরু করে অভিষেক ভার্মা‌ সকলেই ব্যাট হাতে যথেষ্ট চাপে রাখেন‌ আরসিবির বোলারদের। ব্যাট হাতে ৪১ বলে‌ ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন ট্রাভিস হেড। অন্যদিকে, অভিষেক তোলেন ৩৪ রান। পরবর্তীতে ক্রিসে আসেন হেনরি ক্লাসেন।
তার ৬৭ রানের ইনিংস অনেকটাই এগিয়ে দেয় দলকে। তারপর সেই ধারা বজায় রাখেন মার্করাম। মাত্র ১৭ বল খেলে ৩২ রানের ইনিংস খেলেন এই তারকা। বলতে গেলে হায়দরাবাদের একের পর এক দাপুটে ব্যাটারদের দৌরাত্ম্যে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল আরসিবির বোলাররা। যারফলে, তৈরি হয়ে যায় বিশাল রানের ইনিংস।
যথেষ্ট ভালো শুরু করে আরসিবি। বিরাট কোহলি থেকে শুরু করে ফ্যাফ ডুপ্লেসি। অনবদ্য সূচনা করে দল। ২৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন এই বিদেশি তারকা। অন্যদিকে, ৪২ রানেই থমকে যান বিরাট কোহলি। পরবর্তীতে উইল জ্যাকস থেকে শুরু করে রজত পাটিদার মতো ক্রিকেটার ক্রিসে আসলেও খুব একটা সফল থাকা সম্ভব হয়নি তাদের পক্ষে। তবে দীনেশ কার্তিকের ৮৩ রানের দুরন্ত ইনিংসে দল স্বপ্ন দেখতে শুরু করলেও কাজের কাজ কিছুই হয়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago