খবর লাইভ : ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ এনআইএ। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভূপতিনগরে এনআইএ-এর ওপর হামলা হয়েছে। মহকুমা শাসকের রিপোর্টেও সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এমনকি রিপোর্টেও এও উল্লেখ রয়েছে, পুলিশকে জানিয়েই সেদিন অভিযানে গিয়েছিলেন এনআইএ আধিকারিকরা।
আরও পড়ুনঃ এনআইএর এসপি-কে দিল্লিতে ডাক, দায়িত্বে নতুন অফিসার
ইতিমধ্যে এনআইএ-এর ওপর হামলার ঘটনার তদন্ত শুরু করেছেন ইন্সপেক্টর পদমর্যাদার শ্যামল চক্রবর্তী। সোমবারই তদন্তভার হাতে নিয়েছেন তিনি। প্রথমে এনআইএ-এর ওপর হামলার ঘটনায় তদন্ত করছিলেন ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক। তদন্তকারী অফিসার অভিযোগকারী এনআইএ কর্তা ও আহত এনআইএ আধিকারিককে নোটিস পাঠিয়ে তলব করেছেন। তাঁদের বয়ান রেকর্ড করতে চায় পুলিশ। এক্ষেত্রে আহত এনআইএ আধিকারিকের মেডিক্যাল রিপোর্টও সঙ্গে করে আনার কথা বলা হয়েছে।এসবের মধ্যেই এনআইএ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। কেন এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করা গেল না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই এরসঙ্গে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার বিষয়টিরও মিল রয়েছে বলে বিরোধীরা অভিযোগ তুলছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…