রাজ্যের মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বৃদ্ধির আবেদন, কেন্দ্রকে চিঠি নবান্নের

খবর লাইভ : পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে বি পি গোপালিকার  কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মে ২০২৪ এ। ভোটপ্রক্রিয়া চলার কারণে সেই সময় নতুন করে মুখ্যসচিব নিয়োগ করা সম্ভব নয়। সেই কারণে বি পি গোপালিকার কাজের মেয়াদ বাড়াতে কেন্দ্রকে চিঠি পাঠালো নবান্ন।

২০২৩ সালের ডিসেম্বরে প্রত্যাশিত ভাবেই রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পান ভগবতীপ্রসাদ গোপালিকা। হরিকৃষ্ণ দ্বিবেদির অবসরের পর তিনি দায়িত্বভার গ্রহণ করেন। আগামী মাসের ৩১ তারিখ শেষ হচ্ছে তাঁর কার্যকালের মেয়াদ। নবান্ন সূত্রে জানা যাচ্ছে যেহেতু নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে সেই কারণে কমিশনের নির্দেশ মতোই রাজ্যের মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিরেক্টরের কাছে মেয়াদ বৃদ্ধির চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ এনআইএর এসপি-কে দিল্লিতে ডাক, দায়িত্বে নতুন অফিসার

নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ জুন। সেক্ষেত্রে মুখ্যসচিব ছাড়া কাজ করতে সমস্যায় পড়তে পারে রাজ্য। তাই ১ জুন থেকে আগামী ৬ মাসের জন্য এই পদে যাতে গোপালিকাই থাকতে পারেন সেই আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট দফতর অনুমোদন দিলে তারপর নির্বাচন কমিশনের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হবে বলেই নবান্ন সূত্রে খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago