কাঁথির ৩০ তৃণমূল নেতাকে ভোটের মুখে তলব সিবিআইয়ের

খবর লাইভ : ভূপতিনগর কাণ্ডে ইতিমধ্যে দুইজন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে এনআইএ। এর মাঝে আজ, সোমবার সকালেই তিনজন নেতাকে তলব করেছে এনআইএ। এরপর বিজেপি নেতা খুনের একটি মামলায় শুভেন্দু গড়ে প্রায় ৩০ জন নেতাকে তলব করল সিবিআই বিজেপি নেতা জন্মেঞ্জয় দলাই খুনের ঘটনায় মোট ৩০ জন কাঁথির তৃণমূল নেতাকে তলব করা হয়েছে বলে জানতে পারা গিয়েছে। জিজ্ঞাসাবাদের কারণে তাঁদের সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে। যদিও, বেশিরভাগ নেতাই হাজির দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। নির্বাচনের কারণে প্রচারের কাজে ব্যস্ত থাকায় এখন তাঁরা হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ এজেন্সি নিয়ে ফের বিজেপিকে তোপ মমতার

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর কাঁথি ৩ ব্লকে ভাজাচাউলি এলাকায় বিজেপি নেতা জন্মেঞ্জয় দলাইকে হত্যা করার অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্ত চলাচ্ছে সিবিআই। সেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩০ জন তৃণমূল নেতাকে সমন পাঠানো হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন কাঁথি সংগঠনিক জেলার আইএনটিইউসি সভাপতি বিকাশ চন্দ্র বেজ, রয়েছেন কাঁথি ৩ ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও তৃণমূলের বুধ অঞ্চল নেতৃত্বরা।
গত বিধানসভা নির্বাচনের সময় কাঁথি ৩ ব্লকের তৃণমূল নেতার নন্দদুলাল মাইতিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পরে ওই তৃণমূল নেতাকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর ভোট মিটে যাওয়ার পর বিজেপি নেতা জন্মোঞ্জয় দলাইকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীকালে স্থানীয় একটি ফাঁকা মাঠে তাঁর দেহ উদ্বার করা হয়। বিজেপির তরফে, তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল।
বিজেপি নেতা মৃত্যুর ঘটনায় প্রথমে মারিশদা থানার পুলিশ তদন্ত শুরু করেছিল। কিন্তু, মৃত বিজেপি নেতার পরিবারে তরফ থেকে সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছিল। পরে মারিশদা থানা থেকে তদন্তের দায়ভার নেয় সিবিআইয়ের হাতে। সেই ঘটনায় এতদিন বাদে ভোটের মুখে ৩০ জন নেতাকে তলব করা হল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago