খবর লাইভ : প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্য, জোট ভাঙলে ভাঙুক! তাঁর দাবি, ভগবানগোলার প্রার্থী ঠিক করেছেন দলের সর্বোচ্চ নেতৃত্ব। এতে প্রদেশ কংগ্রেসের কিছু করার ছিল না। অধীরের এই মন্তব্য নিয়ে অবশ্য এখনই কিছু বলতে চাইলেন না জেলা সিপিএম নেতৃত্ব।রবিবার ভগবানগোলা উপনির্বাচনে অঞ্জু বেগমকে প্রার্থী করেছে কংগ্রেস। স্থানীয় সূত্রে খবর, এর পরেই স্থানীয় সিপিএম নেতা-কর্মীদের একাংশ ক্ষোভ উগরে দেন। বিক্ষোভ শুরু করেন। কেন কংগ্রেস আচমকা প্রার্থী ঘোষণা করে দিল, তা নিয়ে প্রশ্ন তুলে সিপিএম কর্মীদের একাংশের দাবি, উপনির্বাচনে বামফ্রন্টকেও প্রার্থী দিতে হবে।
আরও পড়ুনঃ এজেন্সি নিয়ে ফের বিজেপিকে তোপ মমতার
বাম কর্মীদের মন্তব্য, ‘‘মুর্শিদাবাদে শুধুমাত্র একটি আসনে ভোটে লড়ছে উঠছে বামেরা। ভগবানগোলা কেন্দ্রে গতবার প্রার্থী ছিল বামেদের। হঠাৎ করে এই আসন কেন কংগ্রেসকে ছেড়ে দেওয়া হবে, আমরা বুঝতে পারছি না। আমরা কোনও ভাবে কংগ্রেস প্রার্থীকে মানব না।’’ এ প্রসঙ্গে সোমবার অধীর বলেন, ‘‘জোট যদি ভাঙে, ভেঙে যাক। যা হয়েছে উপর থেকে হয়েছে। আমরা কিছু করিনি।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…