ভোটার কার্ড ছাড়াও দেওয়া যাবে ভোট, বিশেষ নির্দেশিকা কমিশনের!

খবর লাইভ : হাতে মাত্র দশ দিন, তারপরই লোকসভা ভোট শুরু। ১৯ এপ্রিল দেশজুড়ে ১০২ টি আসনে প্রথম দফার ভোট হবে। এর মধ্যে বাংলার তিন জেলা অর্থাৎ কোচবিহার , জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোটগ্রহণ হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়নের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার উত্তরের এই তিন জেলায় স্পেশাল পুলিশ পর্যবেক্ষক পরিদর্শনে যাবেন। এর মাঝেই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন। ভোটার কার্ড  থাকলেও ভোটদানে কোন সমস্যা হবে না বলে কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

বৈশাখের শুরুতেই লোকসভা নির্বাচন। বাংলায় এই সময় কালবৈশাখী সহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকে। দিন কয়েক আগেই জলপাইগুড়িতে যে মিনি টর্নেডো হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার। মাথার উপরের ছাদটুকু হারিয়ে সহায় সম্বলহীন তাঁরা। বাড়িঘর গুঁড়িয়ে গিয়েছে, খোয়া গেছে গুরুত্বপূর্ণ নথি। ঝড়ের দাপটে ঘরের কোন জিনিস যে কোথায় গিয়ে পড়েছে, খোঁজ পাওয়া দুষ্কর। কিন্তু এর জন্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে তাঁরা যাতে বিরত থাকতে বাধ্য না হন, সেই কথা মাথায় রেখে এবার ভোটার কার্ডের বিকল্প চালু করল কমিশন। জানানো হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড-সহ ১০টি পরিচয়পত্রের মধ্যে একটিও না থাকলে বিএলও বা ব্লক লেভেল অফিসারদের দেওয়া স্লিপের ভিত্তিতে ভোট দিতে পারবেন ভোটাররা। যে কোনও বিপর্যয়ের ক্ষেত্রে এ ধরনের নিয়মের শিথিলতা থাকতেই পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জলপাইগুড়ির দুর্যোগের প্রেক্ষিতে বিষয়টি নতুন করে কার্যকরী হতে চলেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago