খবর লাইভ : সম্প্রতি প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ৪ জুনের পর বেছে বেছে সবাইকে জেলে ভরবেন । সেই প্রসঙ্গেই পাল্টা মোদিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল নেত্রীর দাবি, গোটা দেশকে, গণতন্ত্রকে জেল বানিয়ে দিয়েছেন মোদি । মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রীর হুঙ্কারকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
আরও পড়ুনঃ কলকাতার ২০০টি স্কুলে বোমা! হুমকি-মেল পেয়ে নড়েচড়ে বসল লালবাজার
উল্লেখ্য, সম্প্রতি প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ৪ জুনের পর বেছে বেছে সবাইকে জেলে ভরবেন । সেই প্রসঙ্গেই পাল্টা মোদীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে গোটা দেশকে আগেই জেল বানিয়ে রেখেছেন । একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হন তিনি ।
মোদীর ধমকে ভয় পান না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে তৃণমূল নেত্রীর বক্তব্য, মোদি এ সব বলছেন তাঁর দল বিজেপিকে উজ্জীবিত করতে। সোমবার মোদিকে আক্রমণ শানিয়ে মমতা বলেন, “বলছে ৪ জুনের পর সব জেলে ভরব! এ কথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? গোটা দেশে জেল বানান।” এজেন্সি নিয়ে ফের সরব হয়ে মমতা মোদিকে কটাক্ষ করে বলেন, “এজেন্সি দিয়ে গোটা দেশকে জেল বানিয়ে রেখেছেন।” একই সঙ্গে মোদির উদ্দেশে তাঁর মন্তব্য, “হুমকি দেবেন না। আপনি কাকে ধমক দিচ্ছেন? আমরা ভয় পাই না।” প্রসঙ্গত, ৪ জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে।
মমতা ফের এজেন্সি নিয়ে তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, “বিজেপির এক পকেটে এনআইএ, আর এক পকেটে সিবিআই। এক পকেটে ইডি, আর এক পকেটে আইটি (আয়কর দফতর)।” হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারির প্রসঙ্গ তুলে মমতা প্রশ্ন তোলেন, কেন তাঁদের গ্রেফতার করা হল? তার পরই প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করে মমতা বলেন, “সবাই জেলে থাকবে। কেবল মোদীবাবু বাইরে থাকবেন।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…