খবর লাইভ : ভোটের দিন যতই এগিয়ে আসছে জোরকদমে রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আর ভোট এগিয়ে আসতেই ফের চেনা মেজাজে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সরাসরি ‘রাম নাম সত্য’ করার হুঁশিয়ারি দিলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে যোগীর সমালোচনায় সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, সাধারন মানুষকে ভয় দেখিয়ে নিজের রাজত্ব কায়েম করতে চাইছেন যোগী আদিত্যনাথ। আর সেকারণে একের পর এক ‘জুজু’ দেখিয়ে ফের নিজের হিটলারি মেজাজকেই সামনে আনলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
আসন্ন লোকসভা নির্বাচনে যোগীরাজ্যের আলিগড় কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সতীশ কুমার গৌতম। আগামী ২৬ এপ্রিল সেখানে নির্বাচন। শুক্রবার সেই প্রার্থীর সমর্থনে প্রচারসভায় অংশ নেন যোগী। সেখান থেকেই রাজ্যের গুন্ডা-অপরাধীদের কড়া ভাষায় হুমকি দেন তিনি। সাফ জানান, কোনও অপরাধীকে রেয়াত করা হবে না। তাদের পরিণতি আরও ভয়ানক হবে। যোগী সাফ জানান, আগে মানুষ ভাবত, দুর্বৃত্তদের কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমি সাফ জানাচ্ছি অপরাধীদের হাল বেহাল হয়ে যাবে। আমরা কথা কম বলি আর কাজ বেশি করি।
আরও পড়ুনঃ আমেরিকায় ফের ভারতীয় ছাত্রের মৃত্যু! নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড়ো প্রশ্ন
অন্যদিকে, এদিন সমাজে মহিলাদের ‘নিরাপত্তা’ নিয়েও সুর চড়ান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। আমরা শুধু রামকেই আনি না, মেয়ে আর ব্যবসায়ীদের জন্য যারা ভয়ের কারণ হয়ে ওঠে, তাদের রাম নাম সত্যও করে দিই। আমরা রামের নামে জীবন কাটাই। রাম ছাড়া জীবন অসম্পূর্ণ। কিন্তু কেউ সমাজের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠলে তার রাম নাম সত্য করতেও ছাড়ব না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…