খবর লাইভ : পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ি ভাঙচুরের ঘটনায় সক্রিয় নির্বাচন কমিশন। একসঙ্গে একাধিক রিপোর্ট চেয়ে পাঠানো হল কমিশনের তরফে। ইতিমধ্যেই ভূপতিনগর থানায় এই ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে। থানার তরফ থেকে তদন্তও শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ রাজস্থানের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে কোহলি, গাইলেন গান
ভূপতিনগরের দুবছরের পুরোনো বিস্ফোরণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মুখে পড়ে এনআইএ আধিকারিকরা। গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গাড়ির কাঁচ ভেঙে দেওয়ারও অভিযোগ ওঠে। এই ঘটনায় জেলা নির্বাচন আধিকারিকের থেকে রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন। পাশাপাশি জেলা পুলিশ সুপার থেকে নবান্নর রিপোর্টও তলব করা হয়। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কেন্দ্রীয় এজেন্সির ওপর আক্রমণের অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করে কমিশন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…