খবর লাইভ : আইএসএফের সঙ্গে ভেস্তে গিয়েছে জোট। এরপর গতকাল,শুক্রবারই আরও এক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে বামেরা। যেখানে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। এদিকে প্রার্থী হয়েই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সুর চড়ান নিরাপদ সর্দার। সন্দেশখালি এখন লাল ঝান্ডাকে আরও শক্তিশালী করেছে বলেও দাবি করেন সিপিএম প্রার্থী।
আরও পড়ুনঃ রাজস্থানের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে কোহলি, গাইলেন গান
এরই মাঝে শনিবার হিঙ্গলগঞ্জে প্রচারে এসে বাম প্রার্থীর প্রসঙ্গ উঠতেই বিজেপির রেখা পাত্র বললেন, “আমি মনে করব ওঁরা আমার গুরুজন হয়ে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।” রেখার এমন মন্তব্যে অস্বস্তিতে পড়ে যান তাঁর পাশে বিজেপি নেতৃত্ব। প্রার্থীর এমন বক্তব্যে খুব স্বাভাবিভাবেই রাজনৈতিক মহলে গুঞ্জন, তাহলে লোকসভা নির্বাচনে বসিরহাটে কি বাম-রাম আঁতাত? সিপিএমের নিরাপদ সর্দাররা রেখার পাশে দাঁড়িয়েছেন মানে কি ফের বাম ভোট রামে যাওয়ার সম্ভাবনা?
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…